দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়রা জানান, গত ২১ মে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ, রাসেল, সিয়াম, মোহনসহ কয়েকজন সন্ত্রাসী ফল ব্যবসায়ী রনিকে কুপিয়ে হত্যা করে। এ সময় তার হাতের রগও কেটে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত রনির বোন নাসরিন আক্তার, মা শিরিনা বেগম, স্ত্রী রাশিদা বেগম ও ভাগিনা সায়েমসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, রনি যাত্রাবাড়ী আড়তে ফলের ব্যবসা করতেন। অভিযুক্ত শ্রাবণ ও তার বাহিনীর সদস্যরা রনির কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা রনিকে কুপিয়ে হত্যা করে।
এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি শ্রাবণ ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।
এমএস/